রিটার্ন ও রিফান্ড পলিসি

Yes Fashion-এ সব অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয়। তাই পণ্য হাতে পেয়ে, দেখে নিয়ে তারপর টাকা দেবেন। পণ্য পছন্দ না হলে পার্সেল পাওয়ার সময়ই ফেরত দিতে পারবেন। এ ক্ষেত্রে আপনাকে শুধু ডেলিভারি চার্জ দিতে হবে, পণ্যের দাম নয়।

কীভাবে রিটার্ন করবেন

  1. ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেল নেওয়ার সময় তার সামনেই প্যাকেট খুলে পণ্য দেখে নিন।
  2. পণ্য পছন্দ না হলে সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে জানিয়ে পণ্যটি ফেরত দিন।
  3. শুধু ডেলিভারি চার্জ পরিশোধ করুন। পণ্যের মূল্য আপনাকে দিতে হবে না।

পণ্য ফেরত দেওয়ার সময় সেটি অব্যবহৃত এবং প্যাকেটে পাওয়া অবস্থায় থাকতে হবে।

রিফান্ড

আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিই, আপনাকে আগে কোনো টাকা পরিশোধ করতে হয় না। তাই রিটার্নের ক্ষেত্রে আলাদা কোনো রিফান্ডের ঝামেলা নেই। পণ্য ফেরত দিলে পণ্যের দাম আপনার কাছ থেকে নেওয়াই হয় না।

ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য

আপনি যদি এমন পণ্য পান যাতে ত্রুটি আছে বা অর্ডারের সাথে মিল নেই, তাহলে ডেলিভারির সময়ই ডেলিভারি ম্যানকে জানান। ডেলিভারির পরে কোনো সমস্যা ধরা পড়লে ১/২ দিনের মধ্যে আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপে জানান। পণ্যের ছবিসহ জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারব।

এক্সচেঞ্জ (বদল)

ডেলিভারির পরে সাইজ বা পণ্য বদলানো যাবে যদি কোন সমস্যা হয়। যেমন: “সাইজ সমস্যা হলে ১/২ দিনের মধ্যে জানালে বদলে দেওয়া হবে।

সাহায্য লাগবে?

রিটার্ন বা অর্ডার নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:

  • ফোন / হোয়াটসঅ্যাপ: 01887-858358
  • ঠিকানা: ২০৮, সাউথ কুতুবখালী, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৪ (বড় মাদ্রাসার বিপরীত পাশের গলিতে)
  • ফেসবুক: facebook.com/yesfashion4u

আরও জানতে যোগাযোগ পেজ দেখুন।